জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১০ ডিসেম্বর বুধবার সাড়ে ১০ টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়ার রেলগেট থেকে উত্তরে দিকে মুন্সী পাড়া নামক এলাকায় এঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলা চেঁচড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিউল সকালের দিকে আটাপাড়া রেলগেট থেকে উত্তর দিকে রেললাইনের পাশে বসে ছিল। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আসলে সে ট্রেনের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। অনেকের ধারনা সে আত্মহত্যা করতে পারে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।














