রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটিতে নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‍্যালি করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহসাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গও সহযোগী সংগঠন আয়োজিত জেলাসহ ১০টি উপজেলায় পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী নানা কর্মসিূচ পালিত হবে।