কুয়েটে কুয়েট-এর ১০ তলা ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ক্যাম্পাসে ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আধুনিকায়নের লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১০ তলা ইনস্টিটিউট ভবনটি নির্মিত হলে একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার বিষয়ে আশাবাদী।”
গত ৪ জানুয়ারি প্রকল্পটির কার্যাদেশ দেওয়া হয় এবং ঠিকাদার প্রতিষ্ঠান ‘টঈঈ-ঝঊখ ঔঠ’ কাজটি বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






















