যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দমুখর পরিবেশে ও বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় রাজগঞ্জ বাজারে র্যালী, সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান হয় এ উপলক্ষে।
রবিবার (১৮ জানুয়ারি) বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল (তুষার)।
সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম নাহিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি নেতা ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তণ সহকারি অধ্যাপক আলহাজ মো. কপিল উদ্দিন, রাজগঞ্জ সিদ্দিকীয়া ফাজিল বিএ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান।
অবসরপ্রাপ্ত টিএনটি কর্মকর্তা আব্দুল মাজিদ, রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক নীল রতন সিংহ, সহকারি অদ্যাপক ফরিদ উদ্দিন খান, অবরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল জলিল।
চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম টগর, ইউনিয়ন যুবদল নেতা মতিয়ার রহমান, তুহিন মাহমুদ, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও রাজগঞ্জ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়ানুষ্ঠান হয়।





























