নেত্রকোনা-৪ আসনে ধানের শীর্ষে প্রচারনা তৃতীয় লিঙ্গ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মদনে বাংলাদেশ জাতীয়বাদী দল(বিএনপি)মনোনীত ধানের শীর্ষের পদ প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরে পক্ষে প্রচার প্রচারণা ও ভোট চেয়ে মিছিল ও গন-সংযোগ করেছেন “স্বপ্নের ছোয়া সমাজ কল্যাণ সংস্থা” নামে একটি তৃতীয় লিঙ্গের সংগঠন।

বৃহস্পতিবার (৫ই জানুয়ারি) স্বপ্নের ছোয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মেহেদী হাসান স্বর্ণার সভাপতিত্বে উপজেলার বুড়া পীর মাজার হতে বাবরের নিজ বাড়িতে গিয়ে মিছিল ও গন-সংযোগ শেষ হয়।

এ সময় সংগঠনের সদস্যরা বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে লুৎফুজ্জামান বাবরের জন্য ধানের শীষে ভোট চান।

সংগঠনের সভাপতি মেহেদী হাসান স্বর্ণ জানান, লুৎফুজ্জামান বাবর একজন নির্যাতিত নেতা। তিনি ১৭ বছর কারানির্যাতন সহ্য করেছেন মানুষের অধিকারের জন্য। আমরা সবাই উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে মদন মোহনগঞ্জ খালিয়াজুরী মানুষের জন্য তিনি অনেক কিছু করতে পারবেন।

তিনি আরও বলেন, এবারও আমরা ধানের শীর্ষে ভোট দিয়ে বাবর ভাইকে সংসদে পাঠিয়ে বাবর ভাইকে আমরা আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই ।

এসময় উপস্থিত ছিলেন, প্রিয়াংকা, সেজ্যাতি তালুকদার সোনালী, শরীফ মিয়া,রাসেল মিয়া, সাখাওয়াত মিনা, তুলসি আক্তার প্রমুখ।