কুড়িগ্রামে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা যুবদল ।দুপুরে কুড়িগ্রাম কালীবাড়ি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে । পরে কড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে দোয়েল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয।
জেলা যুবদলের সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্ব এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসুল আলম রানা।
বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সরাফাত চৌধুরী বিপ্লব, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান টিপু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, বেলাল হোসেন সাজু, রয়েল, ময়না, যুগ্ম আহবায়ক রকি বকসি, পৌর যুবদলের সদস্যসচিব কাজল, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বুলেট, যুবনেতা ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনি, সাবেক ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, সে আর এসে ফিরে আসবে না। যে পালিয়ে যায় তার ফিরে আসার ইতিহাস নেই। কিন্তু তার নেতাকর্মীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাস করছে। যুবদল ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস প্রতিহত করবে।






























