নেত্রকোনা ৪, বাবার জন্য ভোট চাইলেন মেয়ে তাসফিয়া বিনতে জামান

আসন্ন ত্রয়োদশ জাতায়ী সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সফল
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেয়ে তাসফিয়া বিনতে জামান বাবার জন্য ভোট চাইলেন। এ সময় তিনি বলেন,বাবা সব সময় কথা বলতে পছন্দ করেন, কিভাবে এলাকা উন্নয়ন করা যায়, পড়া লেখার দিকে ,চাকরির দিকে ব্যবসার দিকে, তার নির্বাচনি এলাকার জন্য ও পুরা দেশের জন্য কিভাবে উন্নয়ন করা যায় এসব নিয়ে তিনি কথা বলতেন।
তিনি আরও বলেন, আমি আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য, পরিচিত হওয়ার জন্য, আর বিশেষ করে এসেছি আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আগামী ১২ফেব্রুয়ারি এক সাথে সংঘবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন।
শনিবার ৮ ফেব্রুয়ারি বিকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাওলা গ্রামে যুবদলের উদ্যোগে মহিলা নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠকে মতবিনিময় সভায় বাবা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এসব কথা বলেন, এ সময় মা তাহমিনা জামান শ্রাবণী, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদত শাহজাহান মিল্কী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারুয়ার জাহান মুকুল, মহিলা দলের সাধারন সম্পাদক জোসনা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক,ইউনিয়ন যুবদল সভাপতি ছাইদুজ্জামান হাদিছ, যুবদল নেতা টিপু সুলতান, লাহুত মিয়া প্রমুখ।






























