চাঁদপুরের আলীগঞ্জে নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মানসম্মত সেবার প্রতিশ্রুতি নিয়ে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত ডাক্তার বাড়িতে এ ডায়াগণস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়।
ডা. নজিবুল আলম মিয়াজীর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের সহকারী ইমাম। এসময় দেশ ও জাতীর সমৃদ্ধি এবং নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের সমৃদ্ধি, পরিচালক ও চিকিৎসক’সহ কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
এরপর ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ইফাত শাহরিন ঐশিসহ ডা. মো. নজিবুল আলম মিয়াজী ও ডা. মো. আরিফুল হাসান।
এক প্রতিক্রিয়ায় ডা. নজিবুল আলম মিয়াজী বলেন, স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এখানে পরীক্ষা-নিরিক্ষাসহ সবধণের ডায়াগনস্টিক সেবা’সহ বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে।
তিনি জানান, ভাড়া ভবনের কারণে আমরা গরিব রোগিদের ডিসকাউন্ট দিতে পারিনা। কিন্তু নিউ শাহজাহান মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারটি নিজস্ব ভবনে হওয়ায় অসহায়, অস্বচ্ছল এবং গরিব রোগীদের কাছ থেকে স্বল্পমূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো’সহ সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠান, দোয়া ও ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের ম্যানেজার দুলাল মিয়া, সরকারি ম্যানেজার শাকিল আহমেদ ও সাংবাদিক মাইনুদ্দিন মিয়াজীসহ আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






















