ময়মনসিংহে পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্টিত

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এপ্রিল মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।রবিবার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পরিদর্শন শেষে পুলিশ সুপারের বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন ও দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল)।

উক্ত মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।