‘ফ্যাসিস্টরা ফিরে আসলে দেশে ভোটারবিহীন নির্বাচন করবে’- মোতাহার হোসেন তালুকদার

ফ্যাসিস্টরা ফিরে আসলে দেশে ভোটারবিহীন নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনিপর যুগ্ম আহ্বায়ক ও উন্নয়ন র্কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

শুক্রবার রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ২নং গৌরীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

মোতাহার হোসেন তালুকদার বলেন, ফ্যাসিস্টরা ফিরে আসলে দেশে ভোটারবিহীন নির্বাচন করবে। এই যে সামনে ইউপি নির্বাচন হবে। আমাদের চেয়ারম্যান প্রার্থীরা দিন-রাত নির্ঘুম কাটিয়ে জনগণের কাজে যাচ্ছে, ভোট প্রার্থনা করছে। সেই ইলেকশনগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিএনপির সরকার আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টা ইনশাল্লাহ সফল হবে।

তিনি আরো বলেন, ‘যারা ১৭ বছর ভোটারবিহীন নির্বাচন করলো। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, দখল, চাঁদাবাজি, মাস্তানি করলো, তাদের একটুও লজ্জা নাই। আবার বলতেছে আইসা পড়বো। আইসা পইরা আবার স্বৈরাচারী কায়দায় দেশের মানুষকে কষ্ট দেয়ার জন্য।

আমি আপনাদের একটি কথা বলতে চাই এই ফ্যাসিস্টদের মোকাবিলা করার জন্য আপনাদের কিন্তু রাজপথে থাকতে হবে। তারেক রহমান সংসদে দেশের উন্নয়নের জন্য, এদেশের কল্যাণের জন্য আইন প্রণয়ন করবেন। আর আমরা আপনাদেরকে নিয়ে রাজপথে থেকে এই সকল রাজাকার স্বৈরাচারদের প্রতিহত করবো,।

কর্মী সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম। তিনি বলেন, ‘বিএনপি আমি-ডামি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন করে ক্ষমতায় আসে নাই। জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। জনগণের সমর্থনে টিকে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (এ্যাব) এর যুগ্ম আহ্বায়ক ড. মো. শফিকুল ইসলাম শফিক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল,।

একেএম আব্দুল্লাহ, ফারুক আহমেদ, সিরাজুল ইসলাম ফকির, শফিকুল ইসলাম তালুকদার, মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, ইলিয়াস উদ্দিন মৃধা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শহীদুল্লাহ, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি আবিদ হাসান রাহাত, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয় প্রমুখ।