সিরাজগঞ্জের বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬ খ্রি.) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

উদ্বোধনী পর্ব শেষে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

এসম সংশ্লিষ্টরা জানান, এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট বয়সী সকল শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।