নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ইট ভাটায় ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ইট ভাটার তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের চকাদীন এলাকায় দ্বীপ ব্রিকস নামক ইট ভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন জানান, পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত দ্বীপ ব্রিকস ভাটার কার্যক্রম পরিচালনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে রাণীনগর উপজেলার চকাদীন এলাকায় দ্বীপ ব্রিকস নামক ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় ˆবধ কোন কাগজপত্র দেখাতে না পারায় বাটার ম্যানেজার আব্দুল মতিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় আনছার ব্যাটেলিয়ানের সদস্যরা নিরাপত্তার দােিয়ত্ব ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।