কিশোরগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নয়শত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পুর্বপাড়া এলাকা থেকে মাদক কেনাবেচার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পুর্বপাড়া এলাকা রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ আপন মিয়া (৩৬), মৃত ছিদ্দিক হোসেনের ছেলে মামুন মিয়া (২৮) মৃত আসাদ মাষ্টারের ছেলে সাদ আশ্রাফ ভুবন (২৫)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া জানান, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পুর্বপাড়া এলাকা থেকে মাদক কেনাবেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কে পাকুন্দিয়া থানায় আলামত সহ হস্তান্তর করা হয়েছে।