সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ইং অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ই.পি.আই.কক্ষ ধর্মপাশা সুনামগঞ্জ।

৬মাস থেকে ১২ মাস বয়সী ৩২৮০জন এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫০৩৫জন। এখানে মোট ২৮৩১৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর টার্গেট নেওয়া হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার সুবীর সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধর্মপাশা সুনামগঞ্জ।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জনাব মোজাহিদ মিয়া, এমটি(ইপিআাই) গোলাম আসকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ মাহমুদুল আলম খোকন, স্বাস্থ্য সহকারী আব্দুল কুদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন।