ময়মনসিংহের ব্রাহ্মপল্লীতে ৮মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় আরিয়ান নামে আট মাসের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে (বুধবার)সকাল শিশুটির নানার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

নিহত আরিয়ান নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা আবির হোসেন ও মুক্তি বেগমের ছেলে।পরিবারের দাবি, রাতভর টানা বৃষ্টিতে ঘরের ভিতরে পানি জমে যায়।সকালে ঘুম থেকে উঠে হঠাৎ জমে থাকা পানিতে পড়ে যায় শিশুটি। পরে শিশুটি উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন ঘটনাস্থল পরিদর্শন করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজ খবর নেয়।