জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
সরকার নারীদের অর্থনেতিক ভাবে স্বাবলম্বী করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন

জয়পুরহাটের পাঁচবিবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রী আব্দুল বারী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হলো নারী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমেই এই নারী সমাজকে কিভাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা যায় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
এলক্ষ্যে তিঁনি সর্ব প্রথমেই নারীদের ফ্যামেলী কার্ড দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করেন। পরিবারের প্রধান নারীরা এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২৫ শ টাকা করে পাবেন। সরকার এবছর প্রায় ৪২ লক্ষ নারীকে ফ্যামেলী কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। আগামী সাড়ে ৪ বছরে অন্যান্যদের এই কার্ডের অন্তর্ভুক্ত করবেন বলে জানান।
আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় এনজিও সংস্থা সোস্যাল ডেভলপমেন্ট সার্ভিসের (এসডিএস) আয়োজনে বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, বুদ্ধিপ্রতিবন্ধি, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমুলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে গরু বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার সুন্দর একটি বাংলাদেশ গড় নানা মুখী কর্মসুচী ও কাজ হাতে নিয়েছে। ইতিপূর্বে কোন সরকার ধর্মীয় উপাসানালয়ের ইমাম মুয়াজ্জিন, পুরোহিত সহ যারা আছে তাদের কোন ভাতার ব্যবস্থা ছিলো না।
এই সরকার তাদের মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। মাদকমুক্ত সমাজ বির্নিমানে মাদক বিরোধী নতুন প্রনয়ন করেছেন। শিশুদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে প্রাথমিক বিদ্যালয় গুলো আধুনিক মানের ও শিক্ষার্থীদের হাতে ট্যাব এবং উন্নত দেশের আদলতে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা হবে।
কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের জন্য সরকার যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষন শেষে বিনা টাকায় বিদেশে যেতে পারবেন।
পাঁচবিবি লতিহাটি এসডিএসের প্রধান কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে ও শাহীন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া, প্রকল্প পরিচালক মোঃ শাহজাহান, জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা সহ বিএনপি জামায়াত নেতা কর্মীবৃন্দ। অনুষ্ঠানে ১০০ জন উপকারভোগীদের মাঝে গরু বিতরণ করা হয়।


















