জয়পুরহাটের পাঁচবিবির ভারতীয় সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া এলাকার ভারতীয় সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৫ শ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের সদস্যরা।

গতকাল ১৭ জুলাই শুক্রবার রাতে উপজেলার পাড়ইল গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়।

​বিজিবি জানায়, রাত আনুমানিক ১২ টার দিকে কড়িয়া বিওপির কমান্ডার নায়েক আবদু্ল্লাহ আল মামুনের নের্তৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি এলাকা সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পাড়ইল গ্রামের হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়।

এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে ট্যাবলেট গুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
​পরে বিজিবির উক্ত টহল দল তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৫ শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত মাদক দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ টাকা। জব্দকৃত ট্যাবলেটগুলো পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে বিজিবির সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।