শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান পদে পদায়ন হওয়ায় শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আনিসুর রহমান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের সচিব প্রফেসর মোঃ এনামুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) ড. আবু খায়ের মো. কামাল হাসান, উপ-সচিব (আইন) খান মোহাম্মদ লুৎফুল কবীর এবং বিদ্যালয় পরিদর্শক মুহাম্মাদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ওমর শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আঃ বাছেত, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম ও কামরুন নাহার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু রায়হান মোঃ আল-বেরুনী,।
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাছুদুজ্জামান, ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদুল হোসেনসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা মমতাজ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ শাহনাজ ফেরদৌসী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক।
অনুষ্ঠানে বক্তারা প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শেরপুর সরকারি মহিলা কলেজে দায়িত্ব পালনকালে তাঁর অবদান, নেতৃত্ব ও কর্মনিষ্ঠার কথা স্মরণ করে বক্তারা তাঁর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করেন।
পরে শিক্ষক পরিষদের পক্ষ থেকে প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।






























