সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী’র অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন

ডিবিসি নিউজ টেলিভিশনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী’র অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার ১৩ জুলাই) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। এমন ভয়ের পরিবেশ বজায় থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। ‘২৪-পরবর্তী আমরা ভেবেছিলাম, এসব আর হবে না; কিন্তু তা এখনো অব্যাহত আছে। আমরা ভীতিমুক্ত, শঙ্কামুক্ত পরিবেশ চাই। কর্মসূচিতে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী’র অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের। বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলার সভাপতি সমীর কান্তি দে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন। মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, সচেতন নাগরিক কমিটি সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।