আহ্বায়ক আখতার ও সদস্য সচিব জ্যোতির্ময়
জবি ইংরেজি বিভাগের এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘ইংরেজি বিভাগ এলামনাই এসোসিয়েশন,। জগন্নাথ বিশ্ববিদ্যালয়।’
রবিবার দুপুরে ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে প্রথম বারের মতো আত্মপ্রকাশ করে।
কমিটির আহ্বায়ক হিসেবে মনোনিত করা হয়েছে বিভাগের ২০০০/০১ সেশনের মো: ইকবাল আখতার (উপ-সচিব, অর্থ মন্ত্রণালয়) ও সদস্য সচিব হিসেবে রয়েছেন ২০০৪/০৫ সেশনের জ্যোতির্ময় সাহা অপু (অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব হেডকোর্টার ঢাকা)
উক্ত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছে আল-আমিন হোসেন (ডেপুটি কমিশনার, ট্যাক্স)। ১১ জন যুগ্ম-আহ্বায়ক হলেন ইশরাত জাহান কেয়া (ডিসি, নরসিংদি), মোহাম্মদ আব্দুস সাদেক, কামরুল ইসলাম খান, মোহাম্মদ শফিকুল ইসলাম খান, মো: সাইফুল আলম খান, সাইফুল ইসলাম রাজু, মো: আল- আমিন, আবির সিদ্দিক শুভ্র, ফারহানা আফরোজ জেমি, মোহাম্মদ ইলিয়াস, কাজী এমাদ উদ্দিন জেবেল ,
৩১ জন আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছে মো: শামসুজ্জামান সুরুজ, রাশেদ খান মিলন, আব্দুল কাদির, ফিরোজ আলম রিফাত, কামরুল হক, আরফান আলী খান, মোহাম্মদ হান্নান ঢালী, শুভাশিস সাহা, শরিফুল ইসলাম সোহাগ, সালাউদ্দিন সাদী, শাহাদত হোসেন, ফাহামিদা ইয়াসমিন, জাহিদুল ইসলাম সজীব, শহিদুল ইসলাম, মো: মহসিন, বানেছুর রহমান, নুসরাত জাহান লাবনী, বীথি মজুমদার, মাহমুদুল হাসান, ফজলুর রহমান, জাহিদ হাসান নিলয়, মোর্শেদুল ইসলাম রিন্টু, আব্দুল্লাহ হেল বাকী, মো: রবিউল আলম, এপিএম সোহেল, নাহিদ হাসান সৈকত, অভি চৌধুরী পার্থ, মীর হানজালা আল মাসুদ, আব্দুল্যাহ আল ইমরান, রুনা আক্তার, রায়হান হোসেন অপু।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের এলাইমনাই গঠন কমিটির আহ্বায়ক সহযোগি অধ্যাপক জনাব নাসির উদ্দিন আহমেদ।
আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নসহ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।






























