চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে, বর্তমানে দায়িত্বরত কমিটি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সাধারণ সভায় হিসাব-নিকাশ উপস্থাপন, প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া ও শোকপ্রস্তাব উপস্থাপন এবং নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন ও সদস্য সচিব অধ্যাপক এসএম চিশতি।
সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ’সহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তব্য শেষে সভায় আয়-ব্যয় উপস্থাপন করেন, অর্থ-সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্।
এরপর নবাগত সভাপতি কামরুজ্জামান টুটুল এবং সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু মাহমুদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন, সমন্বয় কমিটির সদস্য ও বিদায়ী নেতৃবৃন্দ। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাছির উদ্দীন ও গীতা থেকে পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: মেহেদী হাছান সর্দার ও মো. সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক, এস. এম মিরাজ মুন্সী ও মো: মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক গাজী মহিন উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির।
প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, কার্যকরি সদস্য আরিফ ইমাম মিন্টু, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাছান মাহমুদ, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, কাউছার আহমেদ রিপন, রেজাউল করিম নয়ন ও মুনছুর আহমেদ বিপ্লব।



















