দুর্গাপূজা উপলক্ষে রোটারী ক্লাব অফ হাজীগঞ্জের উদ্যোগে ময়দা চিনি বিতরণ

চাঁদপুর জেলার হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ময়দা ও চিনি বিতরণ করেছে রোটারী ক্লাব অব হাজীগঞ্জ। সপ্তমী পূজার শনিবার দিন রাতে ৮ ঘটিকায় হাজীগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান মুশিউর রহমান পাটোয়ারী সভাপতিত্বে উক্ত কর্মসূচি টি শুরু হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব হাজীগঞ্জের পিপি রোটারিয়ান রুহিদাস বনিক, পিপি রোটারিয়ান জাফর আহাম্মদ, পিপি রোটারিয়ান মানিক রায়, পিপি রোটারিয়ান যুগল কৃষ্ণ হালদার, পিপি রোটারিয়ান গৌতম সাহা, রোটারিয়ান সঞ্জয় কর্মকার, রোটারিয়ান দিপক সাহা, ইলেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ হাবিবুর রহমান।
উক্ত কর্মসূচি চেয়ার ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান প্রাণ কৃষ্ণ মনা, প্রায় ২০০ দুস্থ ও গরিব পরিবারের মাঝে ময়দা ও চিনি বিতরণ করা হয়। বিতরণকালে বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি অনন্য উৎসব।
সমাজে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রোটারীর অন্যতম প্রধান লক্ষ্য। তাই উৎসবের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের মানবিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কুমার সাহা, সাধারণ সম্পাদক ও হালদার মিলন।
উপস্থিত বক্তারা আরও বলেন, রোটারী ক্লাব সবসময় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমে সমাজের পাশে থাকবে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই রোটারীর প্রকৃত সফলতা।
উল্লেখ্য, রোটারী ক্লাব অব হাজীগঞ্জ দীর্ঘদিন ধরে এলাকায় সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে অসহায় মানুষের জন্য সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।




















