নেত্রকোনার মদনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশু বিয়ে আর নায়, কন্যা করবে বিশ্ব জয়”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মদনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

মদন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা চত্বরে, শোভাযাত্রা ও র্্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মদন থানার অফিসার ইনর্চাজ সালাউদ্দিন করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা, জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন, মাধ্যমিক সুপারভাইজার জোসনা বেগম,শিক্ষিকা রুবিয়া আক্তার, সিনিয়র সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন বাবুল, আংগুর রহমান ভুইয়া, শহীদ স্মরণীকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রী ইসরাত জাহান তমা, মাইশা আক্তার, রাফিয়া আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, কন্যা শিশুদের বাল্য বিবাহ রোধ, শিশু স্বাস্থ্য রক্ষা, শিক্ষা, নিরাপদ বাসস্থান, ও পুষ্টি গুণ খাবার নিশ্চিত ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসের কর্মচারী, আজারুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড়াঃ তরিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।