নিরব ভুমিকায় যুগ্ম পরিচালক

দিনাজপুরের পুলহাটে বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের জমি দখল, সীমানা প্রাচীর ঘেঁষে অবৈধ ভবন নির্মাণ

দিনাজপুরের পুলহাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সীমানা প্রাচীর ঘেঁষে পৌরসভার অনুমতি ছাড়াই অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে হোসেন সরোয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের নীরবতায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দখলকৃত জমির তফসিল দিনাজপুর সদর উপজেলা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দিনাজপুর মৌজা কসবা জে এল নাম্বার ১০৬ দাগ নাম্বার ২৯৯৪।

জানা গেছে, বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের কর্মকর্তাদের কার্যালয়ের সীমানা প্রাচীরের সংলগ্ন বিএডিসি’র জায়গা দখল করে এই ভবনটি তোলা হয়েছে। যদিও বিএডিসি’র পক্ষ থেকে জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসন অদ্যাবধি কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

দখলকৃত জমিতে অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণকারী হোসেন সরওয়ার জমির মালিকানার প্রয়োজনীয় বৈধ দলিলপত্র এবং নির্মাণের অনুমোদন দেখাতে ব্যর্থ হন এবং এরিয়ে যান।

দখলকৃত জমি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যুগ্ম পরিচালক কামরুজ্জামান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ব্যাপারে কোনো মন্তব্য দেওয়া সম্ভব না।

তদন্ত সাপেক্ষে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গাটি উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা করছে এলাকাবাসী ও সচেতন মহল।