নেত্রকোনার মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র পদ প্রার্থী এনামুল হক

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদন পৌরসভা ও উপজেলাবাসীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ধানের শীর্ষের নমীনী মদন পৌরসভার মেয়র পদ প্রার্থী মোঃ এনামুল হক।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে দীর্ঘদিন ধরে সকল ধর্মের মানুষ এক সাথে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে তাঁরা নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

তিনি আরও বলেন,আগামী ১৬ অক্টোবর হতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। সকল ভেদাভেদ বাদ দিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারেন, এটাই তাঁর প্রত্যাশা।

তিনি বলেন, ধর্মীয় উৎসব পালনে কোনো ধরনের বৈষম্য যেন বাঁধা হয়ে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দ মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।