কুড়িগ্রামে নানা আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন ড্যাবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাবের আয়োজনে কোরান খতম, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও মাদ্রাসা ছাত্রদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে দারুস সুন্নাহ হেফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা একতাপাড়া কুড়িগ্রামে ডক্টর এসোসিয়েশন অব ড্যাবের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ, ডাঃরাফি, ডাঃআখতারুজ্জামান,ডাঃ আরিফুল হাসান সহ ড্যাবের সদস্যরা।
সকালে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং মাদক্রাসা ছাত্রদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান শেষে খাবার বিতরণ করা হয়।





















