মানসম্মত শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে- প্রতিমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, মানসম্মত শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি শিক্ষার উন্নয়নে যেসব ব্যক্তি ও সংগঠন কাজ করছে তাদেরকে সরকার সহযোগিতা করতে বদ্ধপরিকর।

ব্যক্তি উদ্যোগে সূদুর বিলাত থেকে এসে সিলেটের কৃতি সন্তান ড. সৈয়দ রাগীব আলী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে জাতীর জন্য যে অসামান্য অবদান রেখেছেন, তা ভবিষৎত প্রজন্ম কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। সিলেটের উন্নয়নে আমিসহ সিলেটের ৩ মন্ত্রী খুবই আন্তরিক। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সিলেটবাসীর কাঙ্খিত উন্নয়ন বর্তমান সরকারের আমলে বাস্তবায়নের প্রচেষ্ঠা চালিয়ে যাব।

তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে রাগীবনগরস্থ রাগীব-বাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজের প্রতিষ্ঠাতা, দেশের খ্যাতিমান শিল্পপতি ও বিশিষ্ঠ দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ুন কবির কলেজের জন্য একটি ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন এবং শিক্ষক ও অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে জাতীয়করণের বিষয়ে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করার প্রতিশ্রুতি দেন।

বর্তমান সরকারের আমলে প্রথম কোন মন্ত্রী এই এলাকায় প্রথম বারের মত পদার্পন করলে এলাকার উৎসবের আমেজ বিরাজ করে। প্রতিমন্ত্রীর আগমণকে ঘিরে ছবি সম্বলিত বেশ কয়েকটি দৃষ্টিনন্দন তোরণ, রঙ্গিণ ফেষ্টুন দিয়ে কলেজ ক্যাম্পাস সুসজ্জিত করা হয়।

দুপুর ১২ টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে সেখানে কলেজ ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে অভ্যর্থনা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে তাকে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রতিমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় কলেজের পাশর্বর্তী লিডিং ইউনির্ভাসিটি ক্যাম্পাসে।

সেখানে প্রতিষ্ঠানে পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

কলেজের অধ্যাপক এম. এ ওয়াহাব, সহকারি অধ্যাপক খালেদ উদ্দিন ও প্রভাষক পাপিয়া সুলতানা তাফাদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন প্রভাষক রেশমী দাশের নেতৃত্বে একদল শিক্ষার্থী অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, বেলাল আহমদ, মইজ উদ্দিন, সালেহ আহমদ ও মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংস্দ সদস্য আব্দুল মালিক, লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ এবং মানপত্র পাঠ করেন শেখ নার্গিস সুলতানা।

আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ-বিন-কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, কলেজে গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী,।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবারক আলী, বিএনপি নেতা ফারুক আহমদ, জয়নাল আবেদীন, এটিএম নূর উদ্দিন, কামরুল ইসলাম বাদশা, সমাজসেবক এনামুল হক মাক্কু, দিলোয়ার হোসেন, সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, আমির আলী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজুসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট উপহার দেয়া হয়।

এছাড়া অনুষ্ঠানে দানবীর রাগীব আলীর প্রতিষ্ঠিত হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।