কক্সবাজারের রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।























