নওগাঁর বদলগাছীতে ভূমি সেবা উদ্বোধন ও জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে ভূমি সেবা উদ্বোধন ও জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার সকাল ১০ টায় নওগাঁর বদলগাছীতে ভূমি সেবা কার্যক্রম উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মো. পলাশ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), বদলগাছী, নওগাঁ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান ছনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বদলগাছী, নওগাঁ।

সভায় বক্তারা আধুনিক ও ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরে জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও দ্রুত গ্রহণের বিষয়ে সচেতন করেন। তারা বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।