কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ এম্বুলেন্স উদ্বোধন

কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ এম্বুলেন্স ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নৌ এম্বুলেন্সের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

এসময় তিনি বলেন, যাত্রাপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য নদী পারাপারে এই নৌ এম্বুলেন্স বিশেষ ভূমিকা পালন করবে। চরাঞ্চলের অসুস্থ বৃদ্ধ, শিশু ও গর্ভবতী মায়েদের দ্রুত নিকটতম হাসপাতালে পৌঁছাতে সহায়তা করবে এই এম্বুলেন্স।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর, ইঞ্জিনিয়ার সফিক মোল্লা প্রমুখ।

এদিকে নৌ এম্বুলেন্স পেয়ে খুশি যাত্রাপুর ইউনিয়নের বিশটি চরের মানুষজন।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;