ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এমপি রফিকুল ইসলাম জামালের মতবিনিময়

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

সম্প্রতি কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এলাকার শিক্ষা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক লেখনীর মাধ্যমে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপস করা উচিত নয়। পাশাপাশি দেশ ও সার্বভৌমত্বের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সাবেক সভাপতি সিকদার মো. কাজল, প্রেসক্লাবের উপদেষ্টা খান মো. ইউসুফুর রহমান এবং সহসভাপতি ফয়সাল আহম্মেদ মিঠুসহ প্রেসক্লাবের সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মহাসিন খান।