খাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশ, জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষির সুরক্ষার দাবি

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে নারী চাষীদের সমাবেশ, জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষির সুরক্ষার দাবি জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের জন্য ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়ন, জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে খাগড়াছড়িতে। একই সঙ্গে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং কৃষিতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার আহŸান জানিয়েছেন বক্তারা।
‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে মঙ্গলবার(১৭ই নভেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ির ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে নারী চাষীদের সমাবেশ ও কৃষিপণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‘কৃষি উৎপাদনে নারীর সংগ্রাম: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নারী চাষীদের সমাবেশ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), ক্লিন (ঈখঊঅঘ), প্রান(চজঅঅঘ), বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) এবং বিডব্লিউজিইডি(ইডএঊউ)।
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের খাগড়াছড়ি সভাপতি অরুন কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। মূল ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো: নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, কাপতলা পাড়ার কৃষক প্রভাংশু ত্রিপুরা এবং কুমারধন পাড়ার নারী কার্বারি মেদিনি বালা ত্রিপুরা। এ ছাড়া স্থানীয় নারী চাষি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
প্রারম্ভিক বক্তব্যে মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সা¤প্রতিক আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে ঢালু জমি এবং ঐতিহ্যবাহী জুমক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের খাদ্যনিরাপত্তা ও জীবিকা হুমকির মুখে পড়েছে।
তিনি জুমচাষকে প্রচলিত কৃষির কাঠামোর বাইরে না রেখে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পুনর্বাসন এবং বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহের দাবি জানান।
সভাপতির বক্তব্যে অরুন কান্তি চাকমা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষির রূপান্তর হতে হবে অধিকারভিত্তিক ও কৃষকনেতৃত্বাধীন। এ ক্ষেত্রে ঋণনিভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। কার্বন বাজার কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ি ও সমতলের কৃষকদের জমি, পানি ও বনের প্রথাগত অধিকার ক্ষুণ্ন হয় এমন উদ্যোগ গ্রহণ না করার আহŸান জানান তিনি।
মূল ধারণাপত্রে ইখিন চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃষিখাত জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে রয়েছে। তাঁর উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশের জিডিপিতে কৃষিখাতের অবদান ১১শতাংশ এবং প্রায় ৪৫শতাংশ মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। সা¤প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি বেড়েছে এবং দুর্যোগকবলিত এলাকার অতিদরিদ্র পরিবারগুলোর আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি আরও বলেন, দেশে ব্যবহৃত ১৪লাখের বেশি অগভীর নলকূপের মধ্যে সাড়ে ৯লাখেরও বেশি ডিজেলচালিত। অন্যদিকে আমদানিনির্ভর রাসায়নিক সারের ওপর নিভরশীলতা প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বৈষম্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রয়োজনের তুলনায় প্রাপ্ত সহায়তা অপর্যাপ্ত। এর বড় অংশ ঋণ হিসেবে আসছে এবং বৈশ্বিক জলবায়ু তহবিলের সামান্য অংশ সরাসরি ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছায়।
এ পরিস্থিতি মোকাবিলায় সৌরসেচ, মিথেন নিঃসরণ কমাতে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং(এডব্লিউডি) পদ্ধতি, সৌরচালিত হিমাগার এবং স্থানীয় জলবায়ুসহিষ্ণু ও ঐতিহ্যবাহী জুমের বীজ সংরক্ষণে সরকারি ভর্তুকি ও বিনিয়োগ বাড়ানোর আহŸান জানান তিনি। পাশাপাশি এসব উদ্যোগে ক্ষুদ্র ও নারী কৃষক এবং আদিবাসী জনগোষ্ঠীর মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ থেকে বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের কাছে তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো জলবায়ু অর্থায়ন শর্তহীন ও অনুদানভিত্তিক করা; ক্ষয়ক্ষতি ও বিনষ্ট তহবিল (এফআরএলডি) এবং অভিযোজন তহবিলে পার্বত্য অঞ্চলের বন্যা, ভূমিধসসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য পৃথক বরাদ্দ রাখা এবং ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করা; পাশাপাশি জুমচাষকে আইনি ও নীতিগত সহায়তার আওতায় এনে জুমচাষিদের পুনর্বাসন, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষকদের প্রথাগত অধিকার সংরক্ষণ করা।
স্থানীয় এনজিও জাবারাং কল্যাণ সমিতির ক্যাম্পেইন কো-অর্ডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে নারী চাষি ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ঐতিহ্যবাহী জুমের বীজ, স্থানীয় খাদ্যসামগ্রী ও বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করেন।

























