পার্বত্য মন্ত্রী
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে

খাগড়াছড়ি রাংগামাটি বান্দরবান তিন জেলা পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রæু জেরী এমপি।
তিনি বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর আয়কর মওকুফ করে বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি যে ঐতিহাসিক আন্তরিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে প্রথম। শনিবার(২৮শে নভেম্বর ২০২৬) খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকা ও সা¤প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরে মন্ত্রী সাচিংপ্রæু বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর সাথে সরকার বা বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই; রাষ্ট্রের সাথে তাদের দীর্ঘদিনের কিছু চাওয়া-পাওয়ার বিষয় থাকতে পারে।
তবে প্রশ্ন হলো তারা কেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে? গত ৬ই আগস্ট ২০২৪ থেকেই তৎকালীন আওয়ামীলীগের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মহালছড়ির মুবাছড়িতে শেল্টার দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে তিন মাস অবস্থান করেছিলেন। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে বারবার মার্জিতভাবে জানানো হয়েছে।
পাহাড়ে সা¤প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহŸান জানিয়ে পার্বত্য মন্ত্রী বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল এখানে দাঙ্গা ও সা¤প্রদায়িক সমস্যা সৃষ্টির উসকানি দেয়। কিন্তু সাধারণ মানুষ এখন সচেতন।
গত নির্বাচনে অর্ধেকের বেশি পাহাড়ি ভাই-বোনেরা আমাকে ভোট দিয়ে যে আস্থার জায়গা তৈরি করেছেন, তা প্রমাণ করে আমরা একসাথে থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না। নিজ নিজ কর্মস্থল ও আশপাশের মানুষদের ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করার মাধ্যমে এই স¤প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।
গভীর রাতে সন্দেহজনক চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাত দুইটা-তিনটার দিকে পরিচয়হীন কিছু মোটর সাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে সেটিকে কেন্দ্র করে বড় ধরনের সা¤প্রদায়িক ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে।
গত দুই বছরেরও বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালি যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে প্রশাসন ও স্থানীয়দের সজাগ থাকতে হবে।
পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে সাচিংপ্রæু জেরী বলেন, শহীদ জিয়াউর রহমান পাহাড়ের ১১টি এবং সমতলের ৪০টিসহ মোট ৫১টি জাতিসত্তাকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শনে একীভূত করেছিলেন। পার্বত্য মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনিই সর্বপ্রথম ‘চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড’ গঠন করেন এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীকে একত্রিত করে যৌথ খামার ও পাঁচ একর করে জমি প্রদানের মাধ্যমে তাদের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করেছিলেন।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া এমপি।
এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান(এএফডব্লিউসি, পিএসসি), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন,।
মং সার্কেল চিফ সাচিংপ্রæু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এসএম রেজাউনুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রফুল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ ত্রিপুরা, জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবীর, ব্যবসায়ী আবদুর রব রাজা এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সমীর মল্লিকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর পরে বিকেলে ঐতিহ্যবাহি মানিকছড়ি মং সার্কেল চীফ বীর মুক্তিযোদ্ধা রাজা মংপ্রæুসাইন বাহাদুর পুরাতন রাজবাড়ি ও রামগড়ে অবস্থিত প্রাচীনতম ঐতিহাসিক মহামুনি বৌদ্ধ বিহার পৃথক ভাবে পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রæু জেরী এমপি। বিকেল ৪টায় তিনি রাজদরবার হল, পুরাতন রাজবাড়ি স্মৃতি বিজরিত অনেক ডকুমেন্ট, ছবি সংম্বলিত প্রদর্শিত ঘুড়ে দেখেন।
সকর আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করেন। শনিবার(২৮শে নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিহার প্রাঙ্গণে পৌঁছালে রামগড় উপজেলা প্রশাসন, রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার, বিহারের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদ, ভিক্ষু সংঘ এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী বিহারের মূল উপাসনালয় ঘুরে দেখেন এবং বৌদ্ধ ভিক্ষু ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রার্থনা শেষে মতবিনিময় করেন। এ সময় বিহারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টড়্রামে সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে এবং নিরাপদে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সেজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি মহামুনি বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে ঢাকার উদ্দেশ্য রামগড় ত্যাগ করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে খাগড়াছড়ি ২৯৮আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার, উপজেলা ও পৌর বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বৌদ্ধ স¤প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























