খাগড়াছড়িতে ৩ইউপিডিএফ সদস্য আটক, অস্ত্র উদ্ধার, আটকের নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। তবে জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্যকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশী তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি বিদেশী পিস্তল , ১টি গুলি, ১টি চাকু, ১টি পিস্তলের ম্যাগজিন, ৩টি ব্যাগ, ১জোড়া বুটজুতা ও ১১হাজার নগদ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার(২৫শে জুন) ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রেখুং পাড়া হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গুইমারা হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া এলাকার থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রæুসাই মারমা(৩০)। গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া এলাকার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা(২৭) ও একই ইউনিয়নের মানসিপাড়া এলাকার দূর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা(২৮)।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা যায়, গোপন তথ্যে ভিত্তিতে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি রেখুং পাড়ায় এলাকায় অভিযান পরিচালনা করে ভোর রাতের দিকে তদের আটক করা হয়। পরে তাদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
এদিকে বৃহস্পতিবার (২৫ জুন) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, ‘ইউপিডিএফের তিন সদস্য হ্লাপ্রæুসাই মারমা(৩০) তেজেন্দ্র চাকমা(২৭) ও বিশ্ব ত্রিপুরা (২৮) সাংগঠনিক কাজ শেষে গতকাল রাতে মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত রেখুং পাড়ার এক গ্রামবাসীর বাড়িতে অবস্থান করে রাতযাপন করছিলেন।
বৃহষ্পতিবার ভোররাত আনুমানিক ৩:৩০টার সময় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন থেকে একদল সেনা সদস্য ওই বাড়িটি ঘেরাও করে তাদের তিন জনকে ঘুম থেকে তুলে অন্যায়ভাবে আটক করে মাটিরাঙ্গা সেনা জোনে নিয়ে যায়। এরপর সেখানে চোখ-হাত বেঁধে দিয়ে দীর্ঘক্ষণ ধরে তাদের ওপর অমানুষিক শারিরীক নির্যাতন চালানোর পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
বিবৃতিতে অংগ্য মারমা উদ্বেগ প্রকাশ করে বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমনের লক্ষ্যে সেনাবাহিনী ইউপিডিএফের নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে আটক, বিচার বহির্ভুত হত্যা ও নিপীড়ন-নির্যাতন করছে। এতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
তিনি শত দমন-পীড়নে চালিয়েও ইউপিডিএফের নেতৃত্বে চলমান গণআন্দোলন দমন করা যাবে না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, সকল বাধা-বিপত্তি মোকাবেলা করে ইউপিডিএফ আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর।
বিবৃতিতে তিনি অবিলম্বে ইউপিডিএফের ওপর রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ করা, আটক তিন ইউপিডিএফ সদস্যকে নিঃশর্ত মুক্তি ও সেনাশাসন “অপারেশন উত্তরণ” প্রত্যাহারপূর্বক পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগে প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপিততে জানানো হয়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
চাইথোয়াই মারমা খাগড়াছড়ি থেকে,মোবা০১৭২৭২০৯৫১২/০১৫৫০৬০৫১৫৬।






























