খাগড়াছড়ির ৯টি উপজেলাতে এইচএসসি’র কেন্দ্র ১৫টি, পরীক্ষার্থী ৮হাজার ৫০১জন

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলাতে এইচএসসি’র ১৫টি কেন্দ্রের পরীক্ষার্থী ৮হাজার ৫০১জন অংশ গ্রহন করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ১৫টি কেন্দ্রের শুরু হয়েছে ২০২৬সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি), এইচএসসি(ভোকেশনাল) ও সমমানের পরীক্ষা। জেলায় মোট ১৫টি কেন্দ্রে এবার হাজার ৫শ ১জন পরীক্ষার্থী স্বতষ্পুর্ত ভাবে অংশগ্রহণ করছেন।

পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। পরীক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রের বাইরে আশেপাশে এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

প্রয়োজনীয় তল্লাশি ও আনুষ্ঠানিকতা শেষে পরীক্ষার্থীরা হাসিমুখে নিজ নিজ পরীক্ষার হলে প্রবেশ করেন।
কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুুুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।