চাঁদপুরের হাজীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় হাজীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহ, প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবের হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহ। সঞ্চালনায় উপসহকারী নাসরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম, পৌর বিএনপির সহ-সভাপতি সরোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণত সম্সপাদক এনায়েত মজুমদার, উপজেলা পার্টনার প্রকল্পের আওতায় বিস্তারিত এবং চলমান কার্যক্রম আজকের এই কংগ্ৰেস অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে উপস্থাপন করেন হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন।
এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাজীগঞ্জ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কংগ্রেসে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে করে কৃষকদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসছে।
অনুষ্ঠানে ফিল্ড স্কুলের সফলতা, কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি উন্নত কৃষি প্রযুক্তি, পুষ্টিকর ফসল উৎপাদন এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ জোরদার এবং আধুনিক কৃষি জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানান।






















