লালমনিরহাটের হাতীবান্ধায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪মে)দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও বরেণ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা:মো: সাইখুল আরিফিন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা কৃষি (ভারপ্রাপ্ত) অফিসার নুর ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল ও জালাল উদ্দিন প্রমুখ।

এর আগে প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।