চাঁদপুরের হাজীগঞ্জে বাস স্টপেজের দাবিতে সড়ক অবরোধ, থামবে আইদি ও বোগদাদ

চাঁদপুরের হাজীগঞ্জে আইদি ও বোগদাদ পরিবহনের বাস স্টপেজের দাবিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থী’সহ স্থানীয় ও এলাকার লোকজন।
সোমবার (১৮ মে) বেলা ১১টা দিকে পৌরসভাধীন বলাখাল বাজারে শিক্ষার্থী এবং ওই এলাকার লোকজন সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল নূরে মদিনা দাখিল মাদরাসা, বলাখাল জেএন স্কুল এন্ড কারিগরি কলেজ, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী’সহ স্থানীয় ও এলাকার লোকজন জানান, বহু চিঠি চালাচালি আর পরিবহন নেতাদের ওয়াদা যখন কাজে আসেনি।
তখন শিক্ষার্থীরা’সহ এলাকার লোকজন সড়ক অবরোধ করতে বাধ্য হয় এবং তারা প্রায় দেড়ঘন্টা সড়ক অবরোধ রাখে।























