জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই শহিদ দিবস-২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই আন্দোলনে শহিদ ও আহতের স্মরণে জুলাই শহিদ দিবস-২৬ পালিত হয়েছে।
১৬ জুলাই বেলা ১১ বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজ মোঃ রায়হান, সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে বলে বক্তব্য রাখেন অতিথিগণ।
সভার শুরুতে জুলাই আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
















