ঝালকাঠির কাঠালিয়ার চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও স্থানীয় সুধীজনের মতামত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল জোমাদ্দারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ভালো ফলাফল অর্জন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
বক্তারা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
















