ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে ৬টি আসনে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনে মোট ৬১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে চারটি আসনে বিএনপি দলীয় সাবেক দুই এমপিসহ বিএনপির শীর্ষ সাত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম।
এ আসনে বিএনপির চার শীর্ষ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন বিএনপি দলীয় সাবেক এমপি মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক দুই সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু ও রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল।
এছাড়া জামায়াতে ইসলামীর মো. মোছাদ্দেক ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মো. মাসুদ মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) আলাল মিয়া, কমিউনিস্ট পার্টির মো. এনামুল হক ও খেলাফত মজলিশ থেকে আহমদ আলী।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপির অ্যাডভোকেট জালাল উদ্দীন। এ আসনে বিএনপি দলীয় সাবেক এমপি মো. আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ আফজাল হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মো. আবুল বাসার রেজওয়ান,
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহরিয়ার জামান, ও স্বতন্ত্র নূর উদ্দিন আহমেদ।
কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির ড. মুহাম্মদ ওসমান ফারুক। এ আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া জাতীয় পার্টির মো. মুজিবুল হক ও মো. আবু বকর ছিদ্দিক, জামায়াতে ইসলামীর জেহাদ খান, খেলাফত মজলিশের আতাউর রহমান শাহান, গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মো. আলমগীর হোসাইন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর।
কিশোরগঞ্জ-৪(ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির মো. ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর মো. রোকন রেজা শেখ, ইসলামী আন্দোলনের বিল্লাল আহমেদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শাহীন রেজা চৌধুরী, আবদুর রহিম মোল্লা ও ইনসানিয়াত বিপ্লব এর নূরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের খায়রুল ইসলাম ঠাকুর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জয়নাল আবদিন, মনোনয়নপত্র দাখিল করেছেন।
কিশোরগঞ্জ-৫(বাজিতপুর-নিকলী) আসনে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির সৈয়দ এহসানুল হুদা। এ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া জামায়াতে ইসলামীর মো. রমজান আলী, , বাংলাদেশ মুসলিম লীগের মো. সাজ্জাদ হোসেন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. অলি উল্লাহ ও এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারটর) আসনে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির মো. শরীফুল আলম, কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশের আতাউল্লাহ আমিন, ইনসানিয়াত বিপ্লব এর নাইমুল হাসান, খেলাফত মজলিসের সাইফুল ইসলাম, গণফোরামের শাফি উদ্দিন আহাম্মদ ও শরিফুল হক জয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন, ইসলামী আন্দোলনের মোহাম্মদ মুছা খান, জনতার দলের নূরুল কাদের সোহেল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ আয়ুব হোসেন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।






























