দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেতে কিশোরের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ৬ দিনপর ধানখেত হতে প্রশান্ত রায় (১৬) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
প্রশান্ত রায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আসার পর আর ফিরেনি। পরিবাররের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন তার কোন সন্ধান মেলেনি। বুধবার দুপুরে একই এলাকার সাবিত্রী নামে এক মহিলা ধান খেতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত মৃতদেহটি দেখতে পায়।

পরে এলাকার লোকজনকে খবর দেন তিনি। এরপর স্থানীয় ইউপি সদস্য যতিন্দ্রনাথ বীরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করে।

প্রশান্তের বাবা রমেশ চন্দ্র রায় জানান, তার ছেলে গত বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোজাখুজি করছেন তারা। বুধবার দুপুরে পাশ্ববর্তী একটি ধান খেতে অর্ধগলিত অবস্থায় ছেলে লাশ দেখতে পায়। ছেলেকে হত্যার পর ধানক্ষেতে ফেলে গেছে রাখার ধরণা করেছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জিডিমূলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।