নারী || ইলিয়াছ শুভ্র

নারী
– ইলিয়াছ শুভ্র
নারী তুমি বড়ই অভাগী
নিজের বাড়ি হয় বাপের বাড়ি
কিছুদিন পরে তা হয় ভাইয়ের বাড়ি।
নারী তুমি বড্ড অভাগী
মেয়ে হয়ে জন্ম তোমার
কিছুদিন পর বউ,
বোনের অভাবটাও পূরণ করো
অসম্মান হও- তাও।
মা হয়ে জন্ম দাও
কোলে তুলে নাও সন্তান,
সে সন্তানই নষ্ট করে
অন্য নারীর সম্মান।
এতো অপরাধের পরেও তুমি
কোলে তুলে নাও আমায়
সত্যিই আমি নির্লজ্জ
নারী তুমি মহান।















