নেত্রকোনার দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ী খুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পল্লীতে মামলা ও জমিজমা সংক্রান্ত বিষয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধায় (৭-৩০) দিকে জামাইয়ের হাতে শাশুড়ী খুন হওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় উপজেলার কাঁকৈরগড়া ইউনিয়নের কুনিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে সাহেদ বিস্বাস (৪০) চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর (নামাপাড়া) শশুর আঃ মোতালেব, শাশুরী সাহেরা খাতুনের বাড়ীতে ঘরজামাই হিসাবে থাকত।
শনিবার সন্ধায় শশুর শাশড়ীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে জামাই সাহেদ বিস্বাস দেশীয় ধারালো অস্ত্রদিয়ে শাশুড়ী সাহেরা খাতুন এর শরীরে আঘাত করতে থাকলে ঘটনাস্থলেই শাশুড়ী সাহেরা খাতুনের মৃত্যু ঘটে। স্থানীয়রা তৎক্ষনাত সাহেদ’কে আটক করে পুলিশে খবর দিলে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহাম্মদ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারসহ সাহেদকে গ্রেফতার করে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন আমি ঘটনাস্থলেই আছি লাশ ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করছি।






























