নেত্রকোনার মদনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল

নেএকোনার মদন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপজেলা মহিলা দলের সভানেত্রী শিরিন আক্তার, সাধারন সম্পাদক জ্যোৎনা আক্তার, সাংগঠনিক সম্পাদক নিপা আক্তার, সহ সভাপতি নাসরিন আক্তার, পৌর সহ সভাপতি মাহফুজা আক্তার শিমু, সহ সভাপতি জাহেরা আক্তার প্রমুখ উপস্হিত ছিলেন।

মিছিল কারীরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ও তৎপরতা বন্ধ করার দাবি জানান।