নেত্রকোনার মদনে এস এস সি ফলাফলে প্রথম স্থান ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়

নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় এস এস সি ফলাফলে এবারও প্রথম স্থান অজর্ন করেন।

জানাযায়, ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের উপজেলা পর্যায়ে ফলাফলে ুএস এস সি পাসের হার ৭৯,৪৪% বিগত সালে ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় টানা ২ বার উপজেলা এস এস সি ফলাফলে প্রথম হয়।

১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত করেন ফতেপুর গ্রামের বিশিষ্ট শিক্ষা চিন্তাবিদ মরহুম সৈযদ আলী চৌধুরী। প্রতিষ্ঠা লগ্ন থেকে সু- নামের সহিত শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের সুন্দর মনোরম গ্রামীন পরিবেশে ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠা এ বিদ্যাপীঠ। বিদ্যালয়ে ৭২২ জন ছাত্র-ছাত্রী অধ্যায়রত রয়েছে।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান চৌধুরী বলেন,আলহামদুলিল্লাহ, আমি ভবিষ্যতে আরো ভাল ফলা ফলের আশা করি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন চৌধুরী বলেন,আমি প্রথমে এস এস সি ফলাফলে সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি,ও বিদ্যালয়ে সকল শিক্ষক কর্মচারীদের প্রতি কৃত্য, ভবিষ্যতে আরো ভালো ফলাফল আশা করি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল বারী জানান, ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান গুনগত খুবই ভালো, উপজেলা পর্যায়ে ৭৯,৪৪% পেয়ে প্রথম স্থান ও দ্বিতীয় হয়েছে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। বিভাগীয় পর্যায়ে মদনে পাসের হার অনেক ভালো