নেত্রকোনা-৪ আসন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে নেত্রকোনা-৪ আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী অধ্যাপক মো: আল হেলাল তালুকদারের বিরুদ্ধে।
অধ্যাপক আল হেলাল তালুকদার মদন উপজেলায় চাঁনগাও চকপাড়া, মড়ল বাড়ি ও দক্ষিণবাড়ির সামনে, মদন কেন্দুয়া রাস্তার পাশে জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার নির্বাচনী ফেস্টুন গাছের সঙ্গে সাঁটানো অবস্থা রয়েছে। এতে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (গ)-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।
তবে এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার তার মোবাইল ফোনে জানান, যদি আমার নেতাকর্মীরা গাছের মধ্যে ব্যানার টানিয়ে থাকে তাহলে আমি বলব তা নামিয়ে ফেলার জন্য।
মদন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা বেদবতী
মিস্ত্রী জানান, কোন রাজনৈতিক দল ও প্রার্থী যদি আচরণ বিধি লঙ্ঘন করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






























