পটুয়াখালীর কলাপাড়ায় জাল টাকাসহ আটক তরুণ

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪ টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল দশটায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের এক দোকানে ওই যু্বক ১৪ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে যান। তবে ওই দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল হিসেবে শনাক্ত করতে পেরে পুলিশে খবর দেন।
এদিকে ওই তরুণের সহযোগী জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান (২৮) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে আটকেও চেষ্টা করছে পুলিশ।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ সদস্য মাঠ তৎপর রয়েছে।






























