পটুয়াখালীর কলাপাড়ায় চার ওষুধ ব্যবসায়ীকে অর্থদন্ড দিল ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ, ভেটেরিনারি ঔষধ, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখাী দায়ে চার ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২০এপ্রিল) দুপুরে কলাপাড়া উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেক এই অর্থদন্ড প্রদান করেন। এসময় পটুয়াখালী জেলা ড্রাগ ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেক জানান, মেয়াদ উত্তীর্ণ, ভেটেরিনারি ঔষধ, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখার দায়ে মাদ্রাসা সড়ক এলাকার ড্রাগ এন্ড কেমিস্ট’র সভাপতি খলিলুর রহমানকে ২০ হাজার টাকা, পৌর শহরের সদর রোড এলাকায় প্রগতি মেডিকেল হল মালিককে ২০ হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসীর পরিচালকে ১০ হাজার টাকা ও মেহেরুন মেডিকেল হল মালিককে ৫ হাজার টাকা সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, কলাপাড়ায় অসাধু ব্যবসায়ী ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার’র পরিচালনা কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।














