ময়মনসিংহ জেলা পুলিশের অফিস পরিদর্শনে ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক জেলা পুলিশ অফিসের হিসাব শাখা অর্ধ-বার্ষিক রবিবার পরিদর্শন করেন।অতিরিক্ত ডিআইজির আগমনে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান কর্তৃক শুভেচ্ছা জানানোর পর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকুস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বই স্বাক্ষর করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।